কমলাপুর মসজিদ, গৌরনদী

মসজিদ পরিচিতি

কমলাপুর মসজিদ, গৌরনদীঃ

পোড়া মাটির তৈরি সুলতানি আমলের কমলাপুর মসজিদ বরিশাল বিভাগের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামে অবস্থিত একটি মসজিদ। স্থানীয় ইতিহাস অনুসারে, এটি ১৬শ শতাব্দীতে মাসুম খান নির্মাণ করেছিলেন। ১৯৭৫ সাল থেকে মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে একটি সুরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে।
ইট দিয়ে বানানো মসজিদটি একটি নিচু জায়গায় অবস্থিত এবং দেখতে আয়তকার। এর আয়তন হলো ১৭.২২ মি × ৮.০৮ মি। মসজিদের পূর্ব দিকে তিনটি এবং উত্তর ও দক্ষিণ দেয়ালে একটি করে মোট পাচটি প্রবেশ পথ রয়েছে।পূর্ব পাশের প্রবেশ পথটি অন্যগুলোর চেয়ে কিছুটা বড় হওয়ায় এটি বেশি প্রাধান্য পেয়ে থাকে। মসজিদের কিবলার দিকে তিনটি অর্ধ-অষ্টভুজ মিহরাব আছে। এর মধ্যে মাঝখানের মিহরাবটি বাইরের দিকে অভিক্ষিপ্ত এবং দুপ্রান্তে দুটি ছোট অষ্টভুজ বুরুজ রয়েছে।ইটের তৈরি এই মসজিদকে খিলানের সাহায্যে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেক ভাগে একটি করে কন্দাকৃতির আকারের গম্বুজ রয়েছে।সুলতানি বৈশিষ্ট্যের পোড়ামাটির কাজ দিয়ে মসজিদটি সাজানো হয়েছে।প্রবেশপথের আয়তাকার অংশে প্যাঁচানো ফুলেল নকশা, গোলাপ নকশা, জালি নকশা প্রভৃতি মোটিফ সম্বলিত পোড়ামাটির ফলক দিয়ে সাজানো হয়েছে।
বর্তমানে রং ও সংস্কার করা হয়েছে। পুর্বের ও বর্তমান ছবি দেয়া হল।

Published by Travelnewsbd.org

ভ্রমণ পাগলা

Leave a comment

Travelnewsbd.org

Save Land, Stay Travelling

Discover WordPress

A daily selection of the best content published on WordPress, collected for you by humans who love to read.

The Atavist Magazine

Save Land, Stay Travelling

Longreads

Longreads : The best longform stories on the web

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

Design a site like this with WordPress.com
Get started